শ্বেতছড়া হেদায়তুল ইসলাম মাদ্রাসার নতুন ভবন নির্মাণ কাজ শুভ উদ্বোধন উপলক্ষে ,মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
নিজেস্ব প্রতিবেদন
আবদুল খালেক
#শ্বেতছড়া হেদায়তুল ইসলাম মাদ্রাসার নতুন ভবন নির্মাণ কাজ শুভ উদ্বোধন উপলক্ষে ,মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
আজ জুমাবার ২৯ জানুয়ারী ২১ সকাল ৯ টায় এ উদ্বোধন ও দোয়া অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন অত্র এলাকার প্রবীণ মুরব্বি জনাব আলী মিয়া সর্দার ও মাদ্রাসা কমিটির সেক্রেটারি জনাব মোঃ আবদুর রশিদ এবং অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সকলের উপস্থিতিতে শুভ উদ্বোধন সম্পন্ন হয়েছে । অত্র মাদ্রাসার প্রধান শিক্ষক মোঃ পিয়ারুল ইসলাম বলেন, ভালো কাজে সহযোগিতা করার মধ্য দিয়ে আল্লাহর পক্ষ থেকে নেকি অর্জন করা যায়। সেই কাজ যদি হয় মসজিদ-মাদ্রাসা নির্মাণের জন্য তাহলে তো কথাই নেই। কারণ মসজিদ মাদ্রাসায় দান করা সদকায়ে জারিয়ার অংশ। ভাল কাজ করলে বাধা আসবেই তবে থেমে গেলে চলবেনা।
তিনি আরো বলেন,মাদ্রাসা ও মসজিদ প্রতিষ্ঠা করলে জান্নাতের পথ সুগম হয়। সবার ভাগ্যে ধর্মীয় প্রতিষ্ঠানের খেদমতের সৌভাগ্য হয়না। আমি এই মাদ্রাসা প্রতিষ্ঠাতার সাফল্য কামনা করি। পাশাপাশি সকল ধর্মীয় কর্মকান্ডে আমি আপনাদের খাদেম হিসেবে আল্লাহর গুনগানে মশগুল থাকতে চাই। পরিশেষে মাদ্রাসার উত্তোরোত্তর সাফল্য কামনা করে মিলাদ ও মুনাজাত করা হয়



wow
ReplyDelete